Install from Play Store
Profile Image

Bibhutibhusan Bandyopadhyay

Bio: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) বাংলা সাহিত্যের এক অমর সাহিত্যিক। তিনি ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর লেখায় গ্রামবাংলার জীবন, প্রকৃতি ও সাধারণ মানুষের সুখ-দুঃখ সুন্দরভাবে ফুটে উঠেছে। তাঁর সবচেয়ে বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, যা সত্যজিৎ রায় চলচ্চিত্রে রূপায়িত করেন। এছাড়াও অপরাজিত, আরণ্যক, দেবযান, আদর্শ হিন্দু হোটেল তাঁর জনপ্রিয় রচনা। মানবজীবন ও প্রকৃতির গভীর পর্যবেক্ষণ ছিল তাঁর লেখার বৈশিষ্ট্য।

Bibhutibhusan Bandyopadhyay's Stories

Explore the amazing stories and works of Bibhutibhusan Bandyopadhyay. Listen to the captivating tales and experiences shared by the author.

 Madhusundoridevir Abirbhab
Madhusundoridevir Abirbhab

গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফটফটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজী কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হল—এত রাত্রে কে এল এই নির্জন নদীতীরের জঙ্গলের মধ্যে?

Listen Now
Puimacha
Puimacha

দরিদ্র এক পিতা তার মেয়ের বিয়ে ঠিক করেন এক পাত্রের সাথে।কিন্তু পরে জানা যায় সেই পাত্রের কিছু দোষ আছে।তাই তিনি সেই বিয়ে ভেঙে দিলে সমাজের মাথা রা তাদের এক ঘরে করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

Listen Now
Avisapta
Avisapta

অভিশপ্ত গল্পের কথক নৌকায় বরিশাল যাবার পথে তার সহযাত্রীর কাছ থেকে শুনেছেন কৃত্তিপাশা গড়ের ৩০০ বছরের আগের এক অভিশপ্ত ইতিহাস। যেখানে কীর্তি রায় ও নরনারায়ণের কাহিনী বর্ণিত হয়েছে। কিভাবে জলদস্যুদের আক্রমণ ঘটেছিল এবং কীর্তি রায় কিভাবে তার গুপ্ত সম্পদ ও পরিজন সমেত মাটির তলায় গুপ্ত কক্ষে চিরকালের মতো আটকা পড়েছিল তা গল্পের মধ্যে জানা যায় এবং এই মৃত আত্মার হাহাকার মাঝে মাঝে মাঝিদের শরীরকে কিভাবে শিহরিত করে সেই রোমাঞ্চ ই গল্পটিতে ধরা পড়েছে

Listen Now
Rahashho
Rahashho

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প বন্ধুটি বর্তমানে কলকাতার কোন কলেজের প্রফেসর দেশ বুদ্ধিমান বিশেষ কোনো রকম অনুভূতির ধার ধারে না।

Listen Now
Mouriful
Mouriful

মৌরীফুল শুধু একটি সুগন্ধি উদ্ভিদ নয়, এটি যেন এক প্রতীক। মৌরীফুল গাছের মতোই সুশীলার জীবন—প্রকৃতির কাছাকাছি, সরল ও সাধারণ। গল্পের প্রতিটি বাঁকে প্রকৃতির বর্ণনা ও সুশীলার প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা এক অনবদ্য মিশ্রণে ধরা দিয়েছে। এখানে এক তরুণীর সারল্য, পবিত্রতা এবং প্রকৃতির প্রতি গভীর টান মিলেমিশে গড়ে তুলেছে এক অনন্য নিদর্শন। সুশীলার সারল্য ও সরলতার শেষ পরিণতি এই গল্পে এক করুণ অথচ হৃদয়স্পর্শী আবেগ জাগিয়ে তোলে

Listen Now
Hinger Kochuri
Hinger Kochuri

গল্পের বালক বাসুদেব তার বাবা-মায়ের সঙ্গে কলকাতার এক দারিদ্র ঘেরা বাড়িতে থাকে। সেখানে তার পরিচয় হয় এক যৌনপল্লির নারী কুসুম-এর সঙ্গে, যে তাকে স্নেহ করে, কচুরি খেতে দেয়, গল্প করে। কিন্তু সমাজের চোখে কুসুম “অশুচি”—তবু বাসুদেব জানে না এই বিভাজন কী। তার নিষ্পাপ ভালোবাসা ও কৌতূহল ধীরে ধীরে বাস্তবের কঠিন দেয়ালে আঘাত পায়। একদিন সে কুসুমদের ঘরে খেয়ে ফেলে, মা বকেন, জ্বর আসে, আর গল্পের শেষে পাঠক বুঝতে পারে — ‘হিঙের কচুরি’র গন্ধের ভেতরে লুকিয়ে আছে দারিদ্র্যের কষ্ট, নিষ্পাপতার মৃত্যু, আর সমাজের নির্মম সত্য।

Listen Now