Bio: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮) বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক। তিনি হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের কারণে নিয়মিত শিক্ষা সম্পন্ন করতে পারেননি, তবে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। তাঁর রচনায় সমাজের শোষিত-বঞ্চিত মানুষের জীবন প্রতিফলিত হয়েছে। উল্লেখযোগ্য উপন্যাসগুলি হলো শ্রীকান্ত, দেবদাস, পরিণীতা, চরিত্রহীন, পথের দাবী ইত্যাদি। সহজ ভাষা ও মানবিক সংবেদনশীলতা তাঁর সাহিত্যকে কালজয়ী করে তুলেছে। ১৯৩৮ সালে তিনি প্রয়াত হন। তাঁর সাহিত্য আজও পাঠকহৃদয়ে সমান জনপ্রিয়।
Explore the amazing stories and works of Sarat Chandra Chattopadhyay. Listen to the captivating tales and experiences shared by the author.
'ষোড়শী' শরৎচন্দ্রের নাটক জাতীয় রচনা। ষোড়শী সর্বপ্রথম পুস্তকাকারে প্রকাশিত হয়, ১৩ই আগষ্ট, ১৯২৭ খ্রিষ্টাব্দে (শ্রাবণ, ১৩৩৪ বঙ্গাব্দ)। ষোড়শী ‘দেনা - পাওনা’ উপন্যাসের নাট্যরূপ।
Listen Now
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘বরদিদি’-তে গোঁড়া সমাজের কঠোরতা ও নারীত্বের গভীর অভিব্যক্তির অনন্য মিশ্রণ। তাঁকে কেন ‘নারীর দুঃখকষ্টের পুরোহিত’ বলা হয়, তা স্পষ্ট হয় এই গল্পে। শুনুন কীভাবে তিনি নরনারী সম্পর্কের নতুন সংজ্ঞা দান করেছেন এবং ঐতিহ্যের সংকীর্ণ গণ্ডি পেরিয়ে নারীদের জন্য উদার মানসিকতার আহ্বান জানিয়েছেন। এই অসাধারণ কাহিনির প্রতিটি মুহূর্তে স্পষ্ট হয়ে উঠবে তাঁর রোমান্টিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক প্রতিবাদ। আবেগ ও বার্তায় পরিপূর্ণ এই গল্প শুনতে এখনই ক্লিক করুন।
Listen Now
বাহিরে অবিশ্রাম বৃষ্টি পড়িতে লাগিল। ভিতরে মৃত স্বামীকে চোখের সামনে লইয়া সুলোচনা কাঠ হইয়া বসিয়া রহিলেন। পরদিন সংবাদ পাইয়া সকলেই আসিলেন,বাহিরে অবিশ্রাম বৃষ্টি পড়িতে লাগিল। ভিতরে মৃত স্বামীকে চোখের সামনে লইয়া সুলোচনা কাঠ হইয়া বসিয়া রহিলেন। পরদিন সংবাদ পাইয়া সকলেই আসিলেন, পুরুষেরা মড়া বাহির করিয়া শ্মশানে লইয়া গেল। স্ত্রীলোকেরা গোবর-জল ছড়া দিয়া কাঁদিতে বসিয়া গেলেন। সুলোচনার থাকিবার মধ্যে শুধু একখানি ছোট আম-কাঁঠালের বাগান অবশিষ্ট ছিল। পাড়ার লোকের সাহায্যে সেইটি একশত টাকায় বিক্রয় করিয়া যথাসময়ে স্বামীর শেষ কাজ সমাধা করিয়া চুপ করিয়া ঘরে বসিলেন। মেয়ে জিজ্ঞাসা করিল, কি হবে মা এবার ?
Listen Now
জ্ঞানদার জীবনের গভীর দুঃখ ও একাকীত্বের করুণ চিত্র। সমাজের উপেক্ষা, নিজের দুর্বলতা ও হারানোর বেদনা নিয়ে ঈশ্বরের কাছে তার অসহায় প্রার্থনা। কীভাবে একাকীত্ব ও প্রত্যাখ্যানের ভার তাকে ভেঙে দেয়, আর সে তার প্রয়াত পিতার নিঃশর্ত ভালোবাসার আশ্রয়ে ফিরে যেতে চায়। শুনুন এই হৃদয়স্পর্শী গল্প, যেখানে জ্ঞানদার সংগ্রাম ও আবেগ আপনাকে গভীরভাবে ছুঁয়ে যাবে।
Listen Now
চুপ কর্ পোড়ারমুখী, চেঁচাস্ নে।পুঁটি ছুটিয়া আসিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া উচ্চৈঃস্বরে কাঁদিয়া উঠিল, তুমি ম'রো না বৌদি, আমরা কেউ সইতে পারব না। তুমি ওষুধ খাও আর কোথাও চল তোমার দুটি পায়ে পড়ি বৌদি, আর দুটো দিন বাঁচ।
Listen Now
কথাশিল্পী শরৎচন্দ্রের শ্রেষ্ঠ অন্যতম জনপ্রিয় হৃদয় স্পর্শী ছোটগল্প লালু। লালুর ব্যক্তিত্বের নানান দিক ফুটে উঠেছে এখানে কখনো সে ভীষণ সাহসী কিশোর ,কখনো সে কুটু বুদ্ধি সম্পন্ন বালক ,কখনো আবার সমাজের ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে প্রতিবাদকারী। এখানে মূলত প্রধান চরিত্র লালুকে কেন্দ্র করে ঘটনার অবতারণা। লালুর কীর্তি দৌরাত্ম্য ও দুষ্টু বুদ্ধির মধ্যে দিয়ে ব্যাঙ্গরসাত্ম্যক ছলে ঘটনার ঘনঘটা ঘটেছে। প্রসঙ্গত উল্লেখ্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন ছোট ছিলেন তখন তাহা লালু নামে এক বন্ধু ছিল যার সঙ্গে তিনি ছোট একটি বাংলা স্কুলে পড়তেন ।তাদের বয়স যখন দশ এগারো বছর ছিল। লালু মানুষকে ভয় দেখিয়ে জব্দ করতে ভালবাসত ।লালুর সেই নানান কাহিনী এখানে স্থান পেয়েছে।
Listen Now