Install from Play Store
Profile Image

Avik Sarkar

Bio: অভীক সরকার (জন্ম: ১ জুন ১৯৭৯) একজন ভারতীয় বাঙালি লেখক, যিনি ঐতিহাসিক ও অলৌকিক গল্পের জন্য পরিচিত। কলকাতার ক্যালকাটা মেডিক্যাল কলেজে জন্ম নেওয়া অভীক শহরের অলিগলিতে বেড়ে ওঠেন। খড়গপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং ও আইআইএম লখনউ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর অন্যতম গ্রন্থ এবং ইনকুইজিশন, যেখানে ঐতিহাসিক ও অলৌকিক কাহিনির সমন্বয় রয়েছে। ঐতিহাসিক তথ্য ও কল্পনার মিশ্রণে তাঁর লেখার বর্ণনা পাঠকদের মুগ্ধ করে।

Avik Sarkar's Stories

Explore the amazing stories and works of Avik Sarkar. Listen to the captivating tales and experiences shared by the author.

Chakrasambarer Punthi
Chakrasambarer Punthi

সেবারে পুজোয় ষষ্ঠীর দিনই একপশলা ঝড়বৃষ্টি হয়ে পুজোর প্রায় দফারফা। আমাদের সবারই তো মাথায় হাত। বছরে এই একটামাত্র সময়েই নিয়মকানুনের বাইরে গিয়ে একটু ফুর্তিফার্তা করার পারমিশন থাকে। সে-সব ভেস্তে গেলে কারই বা আনন্দ হয়? তা বাড়িতে বসে-থেকে-থেকে বেজায় মন খারাপ, মায়ের হাতের অমন চমৎকার পরোটা আর ঘুগনি অবধি পানসে লাগছে, এমন সময় তাপসের ফোন। তাপস হচ্ছে আমার এক খুড়তুতো ভাইয়ের বন্ধু। আমি তখন আশুতোষ কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি, ফিজিক্স অনার্স। কোনও একটা কলেজ ফেস্টেই আমার আলাপ তাপসের সঙ্গে, সে-আলাপ বন্ধুত্বে গড়াতে দেরি হয়নি বেশি। ছোটখাটো চেহারার হাসিখুশি ছেলে ছিল তাপস, পড়াশুনোয় তুখোড়। অঙ্কে পরিষ্কার মাথা, ধাঁধা আর রুবিক কিউব সলভ করত প্রায় তুড়ি মেরে। নানা ধরনের তাসের ম্যাজিকও দেখাত চমৎকার।

Listen Now
Vog
Vog

অভীক সরকারের "ভোগ" গল্পটি অতীন নামে এক যুবকের অদ্ভুত ও ভৌতিক অভিজ্ঞতার কাহিনি। একদিন সে একটি রহস্যময় তিব্বতীয় মূর্তি সংগ্রহ করে পূজা করতে শুরু করে, যা তার জীবনে অশুভ পরিবর্তন আনে। পরে সে ডামরী নামের এক অজানা মহিলাকে বাড়িতে আশ্রয় দেয়, যার উপস্থিতির পর থেকে বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। পুরোহিত ও তার পিতৃবন্ধু ভবেশবাবু তাকে সতর্ক করলেও, অতীন মূর্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ধীরে ধীরে তার জীবন ভয়াবহ পরিণতির দিকে এগোয়। গল্পটি লোভ, অজানা শক্তির প্রতি আসক্তি ও তার ধ্বংসাত্মক পরিণতির এক চমকপ্রদ চিত্র তুলে ধরে।

Listen Now
Shodh
Shodh

একটি ভুল, একটি বিশ্বাসঘাতকতা—আর তার পরিণতিতে জন্ম নেওয়া এক নিঃশব্দ প্রতিশোধের গল্প। শোধ আমাদের নিয়ে যায় এমন এক মানুষের ভেতরে, যে হারিয়েছে সবকিছু, কিন্তু হারায়নি হিসেব চুকিয়ে দেওয়ার ইচ্ছা। সময়ের সঙ্গে জমে ওঠা ক্ষত, নীরব রাগ আর ভয়ংকর সিদ্ধান্ত—শেষ পর্যন্ত কে জিতবে? ন্যায়, না প্রতিশোধ? শুনুন এক টানটান মনস্তাত্ত্বিক অডিও গল্প ...

Listen Now