Install from Play Store
Profile Image

Sayandipa Palmal

Bio: সায়নদীপা পলমলের জন্ম ও বেড়ে ওঠা মেদিনীপুর শহরে। মেদিনীপুর মিশন বালিকা বিদ্যালয় থেকে স্কুলের শিক্ষা সম্পূর্ণ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। ২০২১ সালে প্রকাশিত হয় ওনার প্রথম একক গ্রন্থ “অসমান্তরাল”। পরবর্তীকালে সায়ন্তনী পলমল ঘোষের সঙ্গে যৌথ ভাবে প্রকাশিত হয়েছে ওনার শিশু কিশোর উপযোগী তিনটি গ্রন্থ “পাঁচে পঞ্চবাণ”, “অন্তের ওপারে তারাদের সংকেত” ও "নয়ে নবগ্রহ"।

Sayandipa Palmal's Stories

Explore the amazing stories and works of Sayandipa Palmal. Listen to the captivating tales and experiences shared by the author.

Gahone
Gahone

আচমকা সাদাটে কী একটা যেন ঝলসে উঠল তারপর মুহূর্তের মধ্যে সেটা নেমে এল বিনোদবাবুর শরীরের ওপর। একটা আর্ত চিৎকারে কয়েক মিনিটের মধ্যেই নিস্তব্ধ বাড়িটা কেঁপে উঠল গমগম করে...' বিনোদ প্রতিহারকে হঠাৎ একদিন কেউ খুন করতে চেষ্টা করে। আক্রমণ হয়। কিন্তু কেন? শুধুই শত্রুতা, সম্পত্তি নাকি অন্য কোনও রহস্য? উত্তর কি খুঁজে পাবে সমীর আর সাগর? সায়নদীপা পলমলের কলমে এক অসাধারণ গোয়েন্দা কাহিনি---"গহনে"।

Listen Now
Meghmonjori
Meghmonjori

একটি আঁশটে গন্ধে রাতের ঘুম ভেঙে বসে সাত্যকী। নাইট ল্যাম্পের আলো, ঘড়ির টিকটিক আর জানালা দিয়ে আসা কুলকুল বাতাসের মাঝে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি। পুকুরের পাশের এই গন্ধ, রাতের নিস্তব্ধতা, আর সাত্যকীর মনে জমে থাকা কিছু অজানা রহস্য নিয়ে তৈরি হলো এক চমকপ্রদ গল্প। শুনুন এই রহস্যে মোড়া কাহিনি, যা আপনাকে টানটান উত্তেজনার এক ভিন্ন জগতে নিয়ে যাবে। গল্পটি শুনতে এখনই ক্লিক করুন।

Listen Now
Ulto Shrot
Ulto Shrot

যখন ভালোবাসা বিশ্বাসঘাতকতায় রূপ নেয়, আর প্রতিশোধ হয়ে ওঠে একমাত্র ভাষা—তখন শুরু হয় উল্টো স্রোত-এর যাত্রা। দেবজিৎ, পায়েল, ঈশানি, রণ' র জটিল সম্পর্কের বুননে গড়ে ওঠা এক টানটান রহস্যের গল্প শুনুন...

Listen Now
Chader Gayea Rokto
Chader Gayea Rokto

লক্ষ্মী পূর্ণিমার ভরা জোয়ারের রাতে সমুদ্র সৈকতের অদূরে এক হোটেল রুমে নিজেকে বন্দি করে রাখেন এক রমণী। নীরবতার মাঝে ঢেউয়ের ফিসফিসে শব্দ আর এক অদৃশ্য ছায়া জানান দেয়, এই পূর্ণ চন্দ্রের রাতে অনভিপ্রেত কিছু ঘটতে চলেছে, চাঁদের গায়ে লাগতে কলঙ্ক। কেন? কিভাবে? জানতে হলে সঙ্গে থাকুন ...

Listen Now