Bio: নিমাই অধিকারী একজন উদীয়মান বাংলা লেখক, যিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন। তাঁর প্রথম প্রকাশিত বাংলা গল্প পাঠকমহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে, যা তার সাহিত্য প্রতিভার পরিচয় বহন করে। লেখালেখির পাশাপাশি তিনি সরকারি চাকরির দায়িত্ব পালন করেন এবং সমাজসেবার কাজেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সমাজের নানা সমস্যা ও সাধারণ মানুষের জীবনসংগ্রাম তাঁর লেখায় উঠে আসে, যা পাঠকদের হৃদয় ছুঁয়ে যায়।
Explore the amazing stories and works of Nimai Adhikary. Listen to the captivating tales and experiences shared by the author.
প্রতিটি মানুষেরই জীবনের বাঁকে লুকিয়ে থাকে নানান চমক। সেই চমক গুলো কারো কারো জীবনের মোড় সম্পূর্ণ অন্য পথে ঘুরিয়ে দেয়। চেনা শহরে এক পশলা বৃষ্টি, পূর্ব পরিচিত অথচ মানসিক ভাবে বিচ্ছিন্ন দুই যুবক যুবতীকে পরস্পরের খুব কাছে নিয়ে আসে। মনের গভীরে জমে থাকা কালো মেঘ পুঞ্জিভূত হয়ে ঝমঝমিয়ে বৃষ্টির আকারে নেমে পড়ে। এরপর পরিস্কার নীলাকাশের বুকে জন্ম নেয় নতুন এক সম্পর্কের রসায়ন।
Listen Now
বাবুজি দুটো টাকা দিন না, কিছু খাবো | আমরা যারা রোজ ডেইলি প্যাসেঞ্জারি করি তাদের কাছে এ নতুন কিছু না | এগুলো আমাদের গা সওয়া হয়ে গেছে | আমরা এসব কাকুতিমিনি কে পাত্তাও দেই না | কিন্তু আজ এই ছেলেটির ডাকে কি জাদু ছিল জানিনা |
Listen Now
হিটলারের সাথে তার চেহারার কোন সামঞ্জস্য নেই | তবে ইতিহাস থেকে আমি তার সম্পর্কে যতটা জেনেছি মানসিক ধ্যান-ধারণা কিছুটা তেমনই | তাই আড়ালে আবডালে যে সবাই এই নামেই ডাকবে এটা স্বাভাবিক | এরপর আমার সম্পূর্ণ ধারণা চেঞ্জ হলো উনার সম্পর্কে......
Listen Now
অপ্রাকৃত শক্তির প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। যেখানেই নিষেধ সেখানেই মানুষ ছুটে যায় বারবার।কারণ মানষিক কৌতুহল নিরসন না হলে যে মানুষ স্থির হয়ে বসে থাকতে পারে না। ভয়ানক,ভৌতিক শব্দ গুলো যতই অবিশ্বাস্য মনে হোক না কেন, আজও এগুলোর মূল বিষয় কিন্তু রহস্যে মোড়াই রয়ে গেছে। বিজ্ঞান বা ধর্ম কোনোটাই পৃথিবীর সব রহস্যের যুক্তি গ্ৰাহ্য ব্যাখ্যা দিয়ে উঠতে পারে নি। এ জন্যেই সৃষ্টি হয়েছে বিতর্ক শব্দটির। যা কিছুর সমাধান নেই তা ই বিতর্কিত। এমন ই একটা বিতর্কিত স্থান পশ্চিম বঙ্গের বেগুন কোদর রেল ষ্টেশন। কেও বলে এখানে ভূত আছে আবার কেও বলে নেই। বাস্তব সেই অভিজ্ঞতা নিয়েই আজকের গল্প, সরি গল্প নয় সত্য ঘটনা অবলম্বনে, রহস্য রোমাঞ্চে মোড়া.......
Listen Now