Install from Play Store
Profile Image

Rajshekar Basu

Bio: রাজশেখর বসু (১৬ মার্চ ১৮৮০ – ২৭ এপ্রিল ১৯৬০) ছিলেন এক বিশিষ্ট বাঙালি লেখক, অনুবাদক ও অভিধান প্রণেতা। তিনি "পরশুরাম" ছদ্মনামে ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক গল্প লিখে খ্যাতি অর্জন করেন। তাঁর লেখা "গড্ডালিকা", "হনুমানের স্বপ্ন", ও "চলচ্চিত্তচঞ্চরী" আজও জনপ্রিয়। বাংলা ভাষার অন্যতম সেরা অভিধান "চলন্তিকা" তাঁর অবদান। তিনি সংস্কৃত ভাষার বিশেষজ্ঞ ছিলেন এবং বহু গুরুত্বপূর্ণ অনুবাদ করেছেন, যেমন "মহাভারত" ও "গীতা"। ১৯৫৫ সালে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন।

Rajshekar Basu's Stories

Explore the amazing stories and works of Rajshekar Basu. Listen to the captivating tales and experiences shared by the author.

Prosh Pathor
Prosh Pathor

পরেশবাবু এক মধ্যবয়সি, মধ্যবিত্ত কেরানি। পেশা ওকালতি। একদিন কোর্ট থেকে ফেরার পথে রাস্তায় কুড়িয়ে পেলেন একটি পাথর। বাড়ি ফিরে আবিষ্কার করলেন তাঁর পকেটের চাবিটি সোনায় পরিণত হয়েছে। শুরুতে বুঝতে না পারলেও পরে যখন বুঝলেন, তখন তাক লেগে গেল। অসীম সম্পত্তির অধিকারী হবেন এ বার? নাকি কোনও বড় অঘটন অপেক্ষা করে আছে? কোন পথে এগোল গল্প, জানতে হলে শুনতে থাকুন ।

Listen Now
Rebotir Potilove
Rebotir Potilove

এটি একটি পৌরাণিক গল্প।রাজা রৈবত এর মেয়ে রেবতী।তাকে ভীষণ সুন্দরী দেখতে।এবং সে রূপে গুনে একদম সর্বশ্রেষ্ঠ।রাজা তার মেয়ের বিয়ে দেবেন বলে হন্যে হয়ে পাত্র খুঁজছেন কিন্তু মেয়ের কাউকেই পছন্দ হয়না।এই ফিরে আসার পর তার সাথে ভগবান শ্রী কৃষ্ণের দেখা হয়।কৃষ্ণ এসেছিলেন তার দাদা বলরাম এর হয়ে ঘটকালি করতে।বলরাম এরও রেবতী কে পছন্দ হয়।কিন্তু রেবতীর বলরাম কে পছন্দ হয় না কারণ সে আকারে ছোট বলে।তখন বলরাম মন্ত্র বলে লাঙ্গল টানার মাধ্যমে রেবতী র আকৃতি ছোট করে দেন।এবং তাকে বিবাহ করেন।আকৃতিতে ছোট হলে রেবতীর আর বলরাম কে বিবাহ করতে আপত্তি থাকে না ।কারণ রেবতী জানত যে বলরাম নারায়ন এর বংশধর।।

Listen Now