Bio: সায়ন্তনী পল্মল্ ঘোষের-এর জন্ম ওবেড়ে ওঠা মেদিনীপুর শহরে।মেদিনীপুর মিশন বালিকা বিদ্যালয় থেকে স্কুলের শিক্ষা সম্পূর্ণ করার পর মেদিনীপুর কলেজ থেকে পদার্থ বিদ্যায় স্নাতক হন। স্নাতকোত্তর সম্পূর্ণ করার পর বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। 2018 সাল থেকে বিভিন্ন নামী পত্র পত্রিকায় , লিটিল ম্যাগাজিনে, গল্প সংকলনে নিয়মিত লেখালিখি শুরু করেন।পরবর্তী কালে বোন সায়নদীপা পল্মলের সঙ্গে যৌথ ভাবে প্রকাশিত হয়েছে ওনার শিশু কিশোর উপযোগী তিনটি গ্রন্থ “পাঁচে পঞ্চবাণ”,“অন্তের ওপারে তারাদের সংকেত”ও"নয়ে নবগ্রহ"।
Explore the amazing stories and works of Sayantani Palmal Ghosh. Listen to the captivating tales and experiences shared by the author.
এই গল্পটি প্রেম, প্রতিশোধ এর এক করুণ চিত্র তুলে ধরে। অতীতের ভালোবাসা, প্রতারণা ও পরিবারের অন্ধকার দিকগুলো একজন মানুষকে কতটা বদলে দিতে পারে, তা এখানে স্পষ্ট। এর ফলে কি ঘটতে থাকে শেষ অব্দি জানতে শুনতে থাকুন সায়ন্তনী পলমল ঘোষ এর উত্তমপুরুষ |
Listen Now
ফুলঝরার নিস্তব্ধ গ্রামে দাঁড়িয়ে আছে প্রাচীন চৌধুরী মঞ্জিল—যেখানে বিশ্বাসঘাতকতা, রক্ত আর ছায়া আজও ঘুরে বেড়ায়। আধুনিক উদ্যোক্তা জিতেন্দ্র ও নীল যখন এটিকে ঐতিহ্য পর্যটনের জন্য পুনরুজ্জীবিত করতে আসে, রাতভর শোনা যায় পায়েল ধ্বনি, হাসির প্রতিধ্বনি, আর এক অদৃশ্য কণ্ঠের সতর্কবার্তা—‘চলে যাও’। এটি কি ভূতের ভয়, না কোনো ষড়যন্ত্র? নাকি চৌধুরী পরিবারের কোনো অতৃপ্ত আত্মার ক্রোধ যে ঘটনা আজ থেকে বহু বছর আগের কোনো গোপন কাহিনীর রহস্য উন্মোচন করবে? শুনুন এই রুদ্ধশ্বাস বাঙালি অডিও থ্রিলার RetroFM-এ।
Listen Now